ব্রেইল পদ্ধতি সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।
ব্রেইল পদ্ধতি সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।
১. ব্রেইল পদ্ধতির প্রবক্তা লুই ব্রেইল। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়।
২. লুই ব্রেইল ফ্রান্সের নাগরিক।
৩. লুই ব্রেইল ১৮২৯ সালে ব্রেইল পদ্ধতির প্রবর্তন করেন।
৪. ব্রেইল লেখা হয় বাঁ দিক থেকে ডান দিকে।
৫. ব্রেইল পদ্ধতিতে পুরু কার্ডবোর্ড বা কাগজের উপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে বলে স্টাইলাস।
৬. ব্রেইল পদ্ধতি পড়তে হয় হাতের স্পর্শের সাহায্যে।
৭. একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে সর্বাধিক ৬০ টি শব্দ পড়তে পারে।
৮. ১৯৫০ খ্রিস্টাব্দে UNESCO বিশ্বের বিভিন্ন ভাষায় ব্রেইল লেখার প্রচলন করে।
৯. ব্রেইল পদ্ধতি কোনো ভাষা নয় ; এটি একটি কোড বা বর্ণমালাকে নির্দেশিত করে।
১০. বর্তমানে ভারত সরকার বিভিন্ন ভারতীয় ভাষায় ব্রেইল লেখার ব্যবস্থা করেছেন যা ভারতী ব্রেইল নামে পরিচিত।
.png)
0 comments